‘প্রতিরোধ ফন্টের অনুকূলে বদলে যাচ্ছে বিশ্ব ব্যবস্থা’
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, প্রতিরোধ ফ্রন্টের অনুকূলে এবং বলদর্পী শক্তি ও ইহুদিবাদী ইসরাইলের প্রতিকূলে বদলে যাচ্ছে বিশ্ব ব্যবস্থা। গতকাল (রোববার) শেষ বেলায় সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে ফোনালাপে একথা বলেন ইব্রাহিম রায়িসি। ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে যখন ইসরাইল নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিয়েছে এবং দামেস্কের বিরুদ্ধে দফায় দফায় হামলা চালাচ্ছে তখন দুই প্রেসিডেন্ট টেলিফোনে কথা বললেন।
০৩:৪৫ পিএম, ১০ এপ্রিল ২০২৩ সোমবার